আমেরিকায় আমি একা ছিলাম, সেখানেও ছাড় দেইনি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ২৩:১৮আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২৩:১৮

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘সামনে কঠিন সময় আছে। অনেকে বুঝতেছে না। আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন, নারায়ণগঞ্জ আমাদের তৈরি করতে হবে। ওই খালেদা জিয়ার বংশধর আর জামায়াত শেখ হাসিনাকে গালি দেবে। আমেরিকার মাটিতে আমি একা ছিলাম আর ওরা এক দেড়শ ছিল, সেখানে ছাড় দেইনি- বাংলাদেশ তো বহু দূরের কথা। এখন আর চিন্তা করি না। মানুষ একবার মরে দুইবার না।’

সোমবার (৩১ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি কর্মীর রাজনীতিতে। নেতা বেঈমানি করে, কর্মীরা করে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর দেশের জন্য ও নৌকার জন্য কাজ করতে হবে। উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’

বিরোধী দল বিএনপিকে ইঙ্গিত করে এই সংসদ সদস্য বলেন, ‘ওরা একটা মরণকামড় দেবে। এ মরণকামড় ক্ষমতায় যাওয়ার জন্য না। ওরা নির্বাচনকে বন্ধ করতে চায়। কারণ ওরা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না।’

তিনি বলেন, ‘২০০১ সালের ১৬ জুন আমার ওপর বোম মারা হলো, আমার ২০ জন মানুষ মারা গেলো। এরপরও ওরা আমার নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। ওরা আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছে।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উদ্বোধক হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,  মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের