ডেঙ্গুতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৭:০৬আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭:০৬

মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরিফা আক্তার (৭) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মৃত শিশুটি সদর উপজেলার শিরখাড়া গ্রামের বাসিন্দা। শিরখাড়া ইউনিয়নের ৬৬ নং নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শিশুটির প্রচণ্ড জ্বর ওঠে। সকালে সদর হাসপাতাল নিয়ে পরীক্ষা করানো হলে ডেঙ্গু ধরা পড়ে। পরে রবিবার দুপুরে হাসপাতালে মারা গেছে। 

জেলা সিভিল সার্জন ডা. মুনির খান বলেন, হাসপাতালে খুব কম খরচে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে। ডেঙ্গু আইসোলেশন সেন্টারও রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান