সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যায় ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৮:৩৪আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৮:৩৪

পূর্ববিরোধের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে। রবিবার (৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের ইছাখালী এলাকার হাছান ভূঁইয়ার ছেলে মো. কালাম ও নগরপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে নুর মোহাম্মদ। রায় ঘোষণার সময় নুর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। কালাম পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘২০০১ সালে সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় এ ঘটনায় মামলা করা হয়। ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। সেই মামলায় আদালত রায় দেন আজ।’

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, পূর্ববিরোধের জেরে ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে ফেরার পথে রাস্তায় নামিয়ে আফতাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে সোহেল রানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ২০০২ সালে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে। অপর দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম