মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এক সপ্তাহ ধরে নেই ডেঙ্গু পরীক্ষার কিট

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ২১:০১আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২১:১৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের জেলার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু পরীক্ষার কিট নেই। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। তাই বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগের শুরুতেই এই হাসপাতাল এক হাজার কিট পেলেও গত মঙ্গলবার নাগাদ তা শেষ হয়ে যায়। প্রতিদিন এই হাসপাতালে ১০০ কিটের প্রয়োজন রয়েছে বলে জানান হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জ কাজী ইউনুছ আলী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৯১৫ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে রবিবার ১৫৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সূত্রমতে, এর মধ্যে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৩ জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন কিট না থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, কিট না থাকায় হাসপাতালে আসা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে। তবে আগামীকালের মধ্যে কিট কেনার ব্যবস্থা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম