বাড়ির উঠান থেকে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ১৫:৩৯আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৫:৩৯

রাজবাড়ীর পাংশায় বসত বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুনা খাতুন (৩০)। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের (কাতার) প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।

রবিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদহ খামারডাঙ্গী গ্রামের শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, নিহতের মেয়ে (১০) গভীর রাতে ঘুম ভাঙলে দেখে তার দেড় বছর বয়সী ছোট ভাই কান্না করছে। তার মা ঘরে নেই। বারান্দায় এসে দেখে প্রতিবেশী মিলন শেখকে। তাকে জিজ্ঞাসা করে মা কোথায়? মিলন শেখ উত্তর দেন, তোমার মা আমাদের বাড়িতে গেছে। মাকে ডাকতে গেলে মিলন শেখ তার মুখ চেপে ধরে শৌচাগারে নিয়ে আটকে রাখেন। কিছুক্ষণ পরে শৌচাগারের দরজা খুলে দিয়ে পালিয়ে যান মিলন। পরে দেখতে পায় হাত-পা বাঁধা অবস্থায় তার মা বাড়ির উঠানে অচেতন অবস্থায় পড়ে আছে।

মায়ের কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে। প্রতিবেশীরা এসে দেখে তার মা মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জানা গেছে, মিলন শেখ (৩০) একই এলাকার খলিলুর রহমানের ছেলে। সে নিহতের বাড়ি কাজ করতেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেরা থানায় এসেছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে। এ ঘটনায় মিলন শেখ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান