বাসের জানালা দিয়ে মাথা বের করতেই আরেক বাসের ধাক্কা, মার্কেটিং কর্মকর্তা নিহত

গাজীপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ২২:১৫আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২২:১৫

গাজীপুরে চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করতেই আরেক বাসের ধাক্কায় আরিফ হোসেন নামের এক কেমিক্যাল কোম্পানির মার্কেটিং কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন থানার ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন (৩২) বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে। তিনি গাজীপুরের বাসন সড়ক এলাকার মা কালার হাউস কেমিক্যাল কোম্পানির মার্কেটিং অফিসার ছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‌‘রবিবার দুপুরে প্রভাতী বনশ্রী পরিবহনের বাসে ঢাকা থেকে রাজেন্দ্রপুরে যাচ্ছিলেন আরিফ হোসেন। বাসন থানার ইটাহাটা এলাকায় বাসের জানালা দিয়ে মাথা বের করে বমি করতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা চন্দ্রাগামী তাকওয়া পরিবহন বাসের ধাক্কায় আরিফের মাথা ফেটে যায়। সেই সঙ্গে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই তাকওয়া পরিবহনের বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম