বিএনপিপন্থি আইনজীবীদের এক ব্যানারে এত ভুল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ২৩:২২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২৩:২২

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারে অনেক ভুল বানান দেখা গেছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিচারপতি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবিতে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বিচারকদের, নিজেদের দল ও ফোরাম শব্দের বানান ভুল দেখা গেছে।

‘শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ চাই’ শিরোনামে সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে কর্মসূচি পালন করা হয়। এর সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী। 

প্রতিবাদ কর্মসূচির চার লাইনের এই ব্যানারে অন্তত পাঁচটি ভুল দেখা গেছে। ব্যানারে শপথবদ্ধ শব্দের স্থলে লেখা হয়েছে ‘শপদবদ্ধ’, বিচারকদের স্থলে ‘বিচারকেদের’, জাতীয়তাবাদী-এর স্থলে জাতীয়তাবদী, ফোরামের স্থলে ফোররাম এবং তারিখের স্থলে লেখা হয়েছে ‘তারি:’।    

এদিকে, একটি ছোট ব্যানারে এত বানান ভুলের বিষয় নিয়ে চলছে সমালোচনা। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। তবে ব্যানার তৈরির সময় এত বানান ভুল হয়েছে, তা লক্ষ্য করিনি।’

তিনি বলেন, ‘রবিবার রাতে হঠাৎ প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি পাই। রাতে তড়িঘড়ি করে দোকান থেকে ব্যানার তৈরি করেছি। সেখানের লোকজন ভুল করেছেন। সোমবার সকালে আমার সহকারী ব্যানারটি নিয়ে আসেন। কিন্তু তখন সময় স্বল্পতার কারণে ভুল চোখে পড়েনি। ভুলবশত হয়ে গেছে এটি।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারে অনেকগুলো ভুল ছিল। তবে কর্মসূচি চলা অবস্থায় বিষয়টি দেখিনি। পরে ভুলগুলো চোখে পড়েছে। আইনজীবীদের ব্যানারে এত ভুল দুঃখজনক।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম