চালক ও হেলপারকে অচেতন করে তেলসহ ট্রাক ছিনতাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৩

মুন্সীগঞ্জ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে চালক ও হেলপারকে অচেতন করে ৬০ ব্যারেল ভোজ্যতেলবাহী একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে জেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ছিনতাইকারীদের হাতে অচেতন চালক আব্দুল খালেক (৩৮) ও হেলপার আজহারউদ্দিন (৩২) কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই জানান, ভোজ্যতেল ভর্তি ট্রাকটি (নং ঢাকা মেট্রো ট ১৪-৪৭৬০) চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ সময় চালক ও হেলপারকে অস্ত্রেরমুখে ভয় দেখিয়ে মাইক্রোতে তুলে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মহাসড়কের গজারিয়া থানাধীন আনারপুরা এলাকায় ফেলে রেখে যায়।
শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক