খেলনা ভেবে ৩৩ বছর আলমারিতে রাখা হয়েছিল গ্রেনেডটি

মাদারীপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪

মাদারীপুরের শিবচরে ৩৩ বছর ধরে আলমারিতে রাখা গ্রেনেডটি ধ্বংস করেছে বোম ডিসপোজাল ইউনিট। আদালতের নির্দেশে বৃহস্পতিবার ৩১ (আগস্ট) দুপুরে শিবচর থানার সামনের একটি পরিত্যক্ত জায়গায় তিন ফুট গর্ত করে এটির বিস্ফোরণ ঘটানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইকচালক জয়নাল আবেদিনের ঘরের আলমারির ভেতর থেকে উদ্ধার করা হয় দুই ইঞ্চির একটি গ্রেনেড।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯০ সালে জয়নাল আবেদিনের বাবা জহির উদ্দিন মুন্সী (বর্তমানে মৃত) পুকুর খনন করতে গিয়ে গ্রেনেডটি পেয়েছিলেন। এটি খেলনা মনে করে রেখে দেন ঘরের আলমারিতে। প্রায়শই জয়নালের ছেলে জোবায়ের মুন্সী এটি দিয়ে খেলাধুলা করতো। পরে জোবায়ের তার মামাবাড়ি গিয়ে মামা বাবু মোল্লার সঙ্গে তামিল সিনেমা দেখার সময় একটি দৃশ্যে গ্রেনেড দেখতে পায়। এ সময় ওই কিশোর মামাকে জানায় তাদের বাড়িতেও এ ধরনের একটি গ্রেনেড আছে। বিষয়টি পুলিশকে জানালে গত ৩ জুলাই রাতেই জয়নালের বাড়ি থেকে উদ্ধার করা হয় গ্রেনেডটি।

উদ্ধারের পর আদালতকে জানায় পুলিশ। পরে আদালতের নির্দেশে ঢাকা থেকে বিশেষজ্ঞ বোম ডিসপোজাল ইউনিট এসে গ্রেনেডটিকে ধ্বংস করে। এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি।

/এলকে/এএম/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম