টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ০২:৫৩আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০২:৫৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিস্ফোরণে দগ্ধ এক মাদ্রাসাছাত্রের বাড়িতে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল অভিযান চালিয়ে বিস্ফোরকসদৃশ আলামত জব্দ করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

দগ্ধ মতিউর রহমান (২৩) উপজেলার নিলফা গ্রামের মোস্তাক আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা মতিউর রহমানের বাড়ি তল্লাশি করে একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেন। এ ছাড়া বিস্ফোরিত বস্তুটির কিছু আলামত জব্দ করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মতিউর এর আগে অন্তত দুটি বিস্ফোরণ ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রায় দেড় মাস আগে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী মাদ্রাসার পাশে একটি বিস্ফোরণ ঘটান। এ ছাড়া গত রবিবার নিজ বাড়ির পাশেও একই ধরনের আরেকটি বিস্ফোরণ ঘটান। সোমবার সন্ধ্যায় বাড়িতে এসএস পাইপ ও দেশলাইয়ের বারুদসহ বিভিন্ন উপাদান দিয়ে দুটি ককটেলসদৃশ বস্তু তৈরি করছিলেন। এ সময় সেখানে বিস্ফোরণ হয়। এতে মতিউরের হাত, পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

স্থানীয় লোকজন আহত মতিউরকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকযাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ওসি আইয়ুব আলী বলেন, ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসেছিলেন। তারা আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অসীম কুমার ধর বলেন, আহত তরুণের শরীরের ক্ষতচিহ্ন আতশবাজির বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; বরং ককটেল বা হাতবোমার বিস্ফোরণে এটা হতে পারে।

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ ৪ 
বাথরুমে সিগারেট ধরাতেই বিষ্ফোরণ, দগ্ধ হয়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু