গাঁজা-দা-চাকু নিয়ে কাশিমপুর কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ট্রাক

গাজীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫০

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় সিটি করপোরেশনের গাড়ি থেকে গাঁজার দুটি বল, দুটি দা ও একটি চাকুসহ মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই গাড়ির চালক ও সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) গেটে তল্লাশিকালে ময়লার ট্রাকটির সিটের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন- গাজীপুর মহানগরীর সদর থানাধীন ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৮) ও একই থানার শান্তিপল্লি এলাকার আশরাফ (৩০)। এর মধ্যে নাঈম ওই ট্রাকের চালক এবং আশরাফ হেলপার ও পরিচ্ছন্নতা কর্মী।

আটক ট্রাক

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, প্রতিদিনের মতো সকালে কারাগারের ভেতর থেকে ময়লা পরিবহনের জন্য গাজীপুর সিটি করপোরেশনের একটি ট্রাক কারাগারে আসে। ট্রাকটি কারাগারের ভেতরে প্রবেশের সময় দুই গেটের মাঝে তল্লাশিকালে কালো টেপ দিয়ে প্যাঁচানো গাঁজার দুটি বল (২৩০ গ্রাম), দুটি দা, একটি চাকু ও মোবাইল জব্দ করেন কারারক্ষীরা। আটক চালক ও সহকারীকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন সন্ধ্যার পর জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। কারাগারের জেলার এ মামলার বাদী হচ্ছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী