গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল সম্পাদক মাহতাব

গাজীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৭

গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ১৬টিতে বিনা প্রতিদ্বন্দিতায় ১৬ জনকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন।

সভাপতি পদে দুই জন প্রার্থী থাকায় ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর প্রেসক্লাব ভবনে ভোট দেন ভোটাররা। বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় অপর নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী উপস্থিত ছিলেন।

সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক বিল্লাল হোসেন বলেন, ‘কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), সিনিয়র সহসভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহসভাপতি আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন), সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ (নিউজ টাইমস), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময় ও ডেইলি ট্রাইব্যুনাল), কোষাধ্যক্ষ আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান (ডেইলি বাংলাদেশ পোস্ট), দফতর সম্পাদক কাজী মকবুল হোসেন (দৈনিক সোনালী বার্তা ও ডেইলি মর্নিং অবজারভার), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মোবারক হোসেন (ডেইলি সিটিজেন টাইমস) নির্বাচিত হয়েছেন।’

কার্যনির্বাহী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার), এম এ ফরিদ (দৈনিক ঢাকাটাইমস), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন), রাকিবুল আলম (দৈনিক মুক্ত সংবাদ), জাহাঙ্গীর আলম (দীপ্ত টিভি) এবং সাইদুর রহমান সাঈদ (দৈনিক সোনালী খবর)।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম