কারাগারে যাওয়ার ১৫ দিন পর হাজতির মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৩

মাদারীপুর জেলা কারাগারের নিক্সন বেপারী (৩৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিক্সন শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন বেপারীর ছেলে।

জেলা কারাগার সূত্র জানা গেছে, চলতি বছর ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবচর থানায় একটি মামলা করেন আব্দুল আলিম মিয়া নামে এক ব্যক্তি। এই মামলায় গত ২১ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হলে বিচারক নিক্সনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে খাবার খাওয়ার পর তার হঠাৎ বুকে ব্যথা ওঠে।

এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে মারা যান। কারাগারে থাকা নিক্সনের মামলার মঙ্গলবার রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল।

মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, এর আগেও নিক্সন বিভিন্ন মামলায় কারাগারে এসেছেন। পরে জামিন নিয়ে চলে গেছেন। গত ২১ আগস্ট কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিলেন। বিষয়টি তার পরিবারও জানে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেলা কারাগারের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এর আগেও তিনি রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম