আমরা মৃত্যুর পরও একসঙ্গে থাকবো: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘যেকোনও অপশক্তি মোকাবিলায় আমরা আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। এটা আমি মনে করি ইসলাম ধর্মের অন্যতম কাজ। যারা ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসা করে, ইসলাম সেটাকে অ্যালাও (অনুমতি) করে না। সব ধর্মের সমান অধিকার।’

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ জেলায় সাম্প্রদায়িকতা ছড়াবে না উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। কে হিন্দু কে বোদ্ধ কে মুসলমান এটা দেখার বিষয় না। আমরা সবাই বাঙালি। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশের কোথায় কী হবে আমি জানি না। তবে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িকতা ছড়ায়নি ছড়াবেও না। এ জেলার মতো পাশাপাশি কবরস্থান, শ্মশান ও খ্রিস্টানদের কবরস্থান বাংলাদেশে আর কোথাও নেই। আমরা মৃত্যুর আগেও একসঙ্গে আছি, মৃত্যুর পরও একসঙ্গে থাকবো।’

জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে আহ্বান জানিয়ে বলেন, ‘কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান এটা দেখার বিষয় না। এই দেশে যতটুকু অধিকার জাতির পিতার কন্যা শেখ হাসিনার আছে, যতটুকু অধিকার আমার আছে ততটুকু অধিকার আপনারও আছে। কারণ দেশটা আমাদের সবার। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, অশুভ শক্তি সবসময় থাকবে। পৃথিবীর শুরু থেকে অশুভ শক্তি ছিল, সব ধর্মের মধ্যে ছিল। অশুভ শক্তি ছিল আবার দেবতারাও ছিল। সেকারণে সব অশুভ শক্তিকে মোকাবিলা করার জন্য বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জাতির জনকের কন্যা শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করাটা হচ্ছে আমাদের কাজ।’

তিনি আরও বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। এখন যেমন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আগামীতেও দাঁড়িয়ে থাকবে। আমার বিশ্বাস জয় আমাদের হবেই, কারণ আমরা বীরের জাতি।’

এ সময় র‌্যালির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহাসহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম