সামনে অনেক কঠিন সময়, প্রতি সেকেন্ডে ষড়যন্ত্র চলছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, সামনে অনেক কঠিন সময়, এটা আপনারা সবাই জানেন এবং বোঝেন। তবে এই সময়টা আমাদের জন্য খারাপ নয়, দেশের জন্য খারাপ। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য নয়, দেশটাকে ধ্বংস করার জন্য। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ নন, দেশের সম্পদ। এটা সবাইকে বুঝতে হবে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারের উন্নয়নের কথা তুলে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে যে পরিমাণ কাজ হয়েছে, তা বিগত কোনও সরকারের আমলে হয়নি। এমন কোনও এলাকা নেই, যেখানে উন্নয়ন হয়নি। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে হয়েছে। মানুষ ঘরের সামনে সড়ক দেখতে পায়, উন্নয়ন দেখতে পায়। কিন্তু তার চেয়ে বেশি চায় শান্তিতে ঘুমাতে।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কে কোন দলের বা কার লোক, তা দেখবেন না। নারায়ণগঞ্জের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে আপনারা সেই ব্যবস্থা করে দেন। আমরা আপনাদের সঙ্গে আছি। না হয় মানুষের সামনে গিয়ে আমরা দাঁড়াতে পারবো না।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

/এলকে/এএম/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের