স্কুলপড়ুয়া ছেলের বিরুদ্ধে ঘুমন্ত বাবাকে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি 
১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২

গাজীপুরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্কুলপড়ুয়া ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) মহানগরীর গাছা থানার উত্তর ঝাঝর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন (৩৫) গাছা থানার ঝাঝর এলাকার আজিজুর রহমানের ছেলে। তার অভিযুক্ত ছেলে স্থানীয় ঝাঝর পাবলিক স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাজিব হোসেন মাদকাসক্ত ছিলেন ও মাদকের ব্যবসা করতেন। তার বিরুদ্ধে গাছা থানায় দুটি মাদকের মামলা রয়েছে। প্রায়ই পরিবারের সদস্যদের মারধর ও নানাভাবে নির্যাতন করতেন। নেশার টাকার জন্য পরিবারের লোকদের সে অতিষ্ঠ করে তুলেছিলেন।

ওসি বলেন, রবিবার সকালে মাদক সেবনের প্রতিবাদ করায় তার স্ত্রী রেহানা ও ছেলেকে মারধরের পর কোপানোর চেষ্টা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ছেলে শিশির বিকেলে কুড়াল দিয়ে তার ঘুমন্ত বাবাকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। এতে গুরুতর আহত হন রাজিব। তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান। ঘটনার পর থেকে ছেলে পলাতক। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান