মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫

মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতি তুহিন দর্জিকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের সৈয়দারবালী এলাকায় এই ঘটনা ঘটে। আহত তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার বাসিন্দা জাকির দর্জির ছেলে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, তুহিন দর্জি ও তার এক বন্ধু শিমুল সৈয়দারবালী এলাকায় গেলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের ধাওয়া করে। এ সময় শিমুল পালিয়ে গেলেও তুহিনকে ধরে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম