চতুর্থ দিনের মতো রাজবাড়ী-ঢাকা রুটে চলছে না বাস

রাজবাড়ী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ১৪:৫২আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৫:০৭

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে চতুর্থ দিনের মতো রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে গত সোমবার (২ অক্টোবর) ভোর থেকে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে চতুর্থ দিনের মতো বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

জানা গেছে, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু পরিবহনটি প্রতিদিন পাঁচ থেকে ছয়টি বাস চালাতে থাকে। এ নিয়ে গত শুক্রবার রাতে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ গোল্ডেন লাইনের বাস থেকে যাত্রীদের নামিয়ে খালি বাস ঢাকায় ফেরত পাঠায়।

এর জেরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রবিবার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকেরা রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেন। একইসঙ্গে তারা ঘোষণা দেন, রাজবাড়ীর কোনও বাস ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনও বাস রাজবাড়ী যাবে না। এর ফলে সোমবার সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

বালিয়াকান্দি থেকে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছেন মিলন খান। দৌলতদিয়া ঘাটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কথা হয় তার সঙ্গে।

তিনি বলেন, বাস মালিকদের রেষারেষির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। কয়েকদিন হলো রাজবাড়ী-ঢাকা রুটে পরিবহন বন্ধ, মানুষের যে কী পরিমাণ ভোগান্তি হচ্ছে তা তারা বুঝতে পারছে না। আমি পরিবার ও সন্তান নিয়ে ভেঙে ভেঙে দৌলতদিয়া পর্যন্ত এসেছি। এখন ওপার থেকে লোকাল বাসে যেতে হবে। এদিকে ভোর থেকে বৃষ্টি, গাড়ি ভাড়া বেশি। সবমিলিয়ে অনেক কষ্ট হয়েছে।

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, রাজবাড়ী-ঢাকা রুটে ১০৩টি ট্রিপ চলাচল করে। যার মধ্যে রাজবাড়ীর বাসের ট্রিপ রয়েছে মাত্র ৫৩টি। কোনও আলোচনা না করে অন্যান্য বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করায় আমরা বাধা দেই। এর ফলেই তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা বলেছে, আমরা যেন গাড়ি নিয়ে ঢাকা না যাই। তাই নিরাপত্তার কথা ভেবে আমরা বাস বন্ধ রেখেছি। তবে এ বিষয়ে এখনও কোনও সুরাহা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের