নরসিংদীতে নতুন অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০১

প্রধানমন্ত্রী

নরসিংদীর পলাশে বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলসহ দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রবিবার বেলা ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন।

এ উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত অর্থনৈতিক অঞ্চল এ কে খান সিটিতে আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল ইসলামসহ আওয়ামী লীগের নেতা-কর্মী, এ কে খান সিটির বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। পলাশ উপজেলার কাজৈর ও কাজিরচর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরে  ২০০ একর জমিতে বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান এ কে খান অ্যান্ড কোম্পানি লি. এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তুলছে।

নরসিংদী অর্থনৈতিক জোন

এ. কে খান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (লজিস্টিক অ্যান্ড শিপিং পোর্ট) মো. এমরান মিয়া চৌধুরী জানিয়েছেন, ‘ইতোমধ্যে প্রায় ২০০ একর ভূমির ওপর ৭ কোটি ডলার ব্যয় করা হয়েছে। জমিতে বালি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শুরু করা হবে। অবকাঠামোর কাজ শেষ হলে প্রকল্পের কারিগরি কাজ শুরু হবে।’

একটি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালসহ এই অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে বস্ত্র, ওষুধ, কৃষি নির্ভর শিল্প এবং ঘড়ি, ডিজিটাল যন্ত্রপাতি, চিকিৎসা, অস্ত্রোপচার ও জীববিজ্ঞানের যন্ত্রপাতি তৈরির কারখানা। অর্থনৈতিক অঞ্চলে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান (ইটিপি) স্থাপন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, এই কন্টেইনার টার্মিনাল ও শিল্প এলাকা প্রতিষ্ঠিত হলে বিদেশ থেকে পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। চট্টগ্রাম ও মংলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নৌ-পথে পণ্য আমদানির নয়া দিগন্ত উন্মোচিত হবে এবং সড়ক ও রেলপথের উপর চাপ কমবে। এছাড়া ব্যয় দেড়গুণ কমমে। আর এখানে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

/জেবি/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম