সাভারে পর্নো সিডি জব্দ করে ১০ জনকে কারাদণ্ড

সাভার প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৮

সাভারে পর্নো সিডি জব্দ করে ১০ জনকে কারাদণ্ড সাভারে একটি মার্কেটে অভিযান চালিয়ে পর্নো সিডি সরবরাহের অভিযোগে ১০ ব্যবসায়ীকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় ১০টি কম্পিউটারসহ বিপুল পরিমাণ সিডি। রবিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যাণ্ড এলাকার রাজ্জাক প্লাজায় এ অভিযান চালানো হয়।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, সাভারের বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে অবাধে পর্নো ভিডিও সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে রাজ্জাক প্লাজার তৃতীয় তলায় অবস্থিত বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় ১০টি দোকানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১০ জনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে সরাসরি জেলহাজতে পাঠানো হবে। এসব অপরাধ বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম