উত্ত্যক্তকারীদের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২২

মানিকগঞ্জমানিকগঞ্জে উত্ত্যক্তকারীদের পিকআপ ভ্যানের ধাক্কায় ময়না আক্তার নামে (১৫) এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। ময়না মানিগঞ্জের ঘিওর উপজেলার কাকজর গ্রামের বাসিন্দা এবং কেল্লাই মনসুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ময়নার বড় ভাই আশিক বিশ্বাস ও স্কুলের প্রধান শিক্ষক ইস্কান্দার মীর্জা জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে স্কুল শেষে বাড়ি ফেরার সময় শোলধারা গ্রামের রাব্বি ও তার কয়েক বন্ধু একটি পিকআপ ভ্যান নিয়ে বানিয়াজুরী-কেল্লাই সড়কে অবস্থান করছিল। ময়না ও দুই সহপাঠী রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় গাড়ি নিয়ে তাদের পিছু নেয় রাব্বি। এক পর্যায়ে পিকাপ ভ্যানটি সজোরে ময়নাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ময়নাকে প্রথমে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার বিকালে ময়না মারা যায়।
ঘিওর থানার ওসি মিজানুর রহমান জানান, রাব্বি ও সোহান নামে দুজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। শরিবার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আনার পর রবিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম