টঙ্গীতে ‘গোপন বৈঠক’ চলাকালে বিএনপির ৫৭ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৩, ১৫:৫৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৬:০৭

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে ‘গোপনে’ প্রস্তুতি সভার আয়োজন করে মহানগর তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ সভা থেকে ৫৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও ৬৯ জনসহ অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ।

গ্রেফতারের সময় নাশকতায় ব্যবহারের জন্য দুই লিটার পেট্রোল, হাতে তৈরি মশাল, লাঠিসোঁটা এসএস পাইপসহ বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ। 

রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। থানার হাজতখানায় স্থান সংকুলান না হওয়ায় টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানায় বিএনপির নেতাকর্মীদের স্থানান্তর করা হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে টঙ্গীর দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় মহাসমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়। পরে রাতেই আরও ৫৭ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।

আটকের পর বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসাদুজ্জামান আসাদ গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাবেক সভাপতি। তবে গ্রেফতার হওয়া বাকি নেতাকর্মীদের নাম জানাতে পারেনি ওই পুলিশ কর্মকর্তা।

ওসি মুস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। টঙ্গী পূর্ব থানায় স্থান সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী দুই থানায় নেতাকর্মীদের রাখা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম