গাজীপুরে কারখানায় দুর্বৃত্তদের আগুন, শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ০১:৫৩আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:৫৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে অনন্ত গ্রুপের এবিএম ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক পুরুষ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টায় কারাখানার আগুন নেভানোর পর শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সোমবার বিকাল সোয়া ৫টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি ওই কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশের উপ-কমিশনার আবু তোরাব বলেন, আগুন নেভানোর পর ভেতরে প্রবেশ করে ছাইয়ের মধ্যে এক শ্রমিকের মরদেহ দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা। তার দেহের অধিকাংশ অংশ পুড়ে গেছে। যারা ওই কারখানায় আগুন দিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের