নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ-আ.লীগ ত্রিমুখী সংঘর্ষ, পুলিশসহ আহত ২৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১২:০৭আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:০৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২৩ জন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ারশেল ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তিন অবরোধকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে পাঁচরুখী এলাকায় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মহাসড়ক অবরোধ করে মিছিল করে। এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা।

সংঘর্ষে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া সংঘর্ষের সময় বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে টিয়ারশেল ও রবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ‘পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়েছে। তবুও আমরা ৭২ ঘণ্টা রাজপথে থেকে অবরোধ সফল করবো।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু বলেন, ‘তারা মহাসড়ক অবরোধ করে তাণ্ডব চালিয়েছে। গাড়ি ভাঙচুরসহ তিন পুলিশ সদস্যকে আহত করেছে। এর মধ্যে দুই পুলিশ সদস্যকে তারা কুপিয়েছে এবং একজন ঢিলের আঘাতে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত তিন জনকে আটক করা রয়েছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে পাঁচরুখী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অবরোধকারীরা বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম