কিশোরগঞ্জে বুধবার হরতাল ডেকেছে বিএনপি

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ২১:৫৯আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২১:৫৯

কিশোরগঞ্জ জেলাজুড়ে আগামীকাল বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানানো হয়।

বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূচি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে কৃষক দল ও ছাত্রদলের দুই নেতার মৃত্যুর প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, বিএনপির ৭২ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম জেলাজুড়ে আধাবেলা হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা হরতাল দেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি সফল করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম