দৌলতদিয়া যৌনপল্লিতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৩, ০৯:৩৪আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৯:৩৪

রাজবাড়ীর গোয়ালন্দে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাকে ঢাকার সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইয়ুব আলী উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। অভিযোগ আছে, তিনি দৌলতদিয়া যৌনপল্লির একজন প্রভাবশালী বাড়িওয়ালা ও মাদক ব্যবসায়ী বলে অভিযোগ আছে।

বুধবার (৮ নভেম্বর) রাত ২টার দিকে যৌনপল্লির আজিজুলের বাড়িতে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা তাকে অতর্কিতভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে যায়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শত্রুতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। হামলাকারীদেরও চিহ্নিত করা গেছে। তাদের আটক করতে আমরা চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমি মেম্বারকে দেখতে রওনা দিয়েছি। তার সঙ্গে কথা বলার সুযোগ পেলে হয়তো বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী