সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, ১৩:৫১আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৪:১১

মুন্সীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মাসহ আরও তিন জন। এর মধ্যে শিশুর মাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মালয়েশিয়া প্রবাসী দাদন সরকার (৩২) ও তার ছেলে হোসাইন সরকার (৪)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়। দাদন সরকার ১০ দিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। তারা আধারা ইউনিয়নের চিতলিয়া বাজার থেকে মুন্সীগঞ্জ শহরে সিএনজিযোগে আসছিলেন। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক কামাল প্রধান জানান, নিহত বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। আহত তিনি জনের মধ্যে মুমূর্ষু অবস্থায় নিহত শিশুর মা কুলসুম বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান,  দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মাসহ আরও তিন জন। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি