দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৩, ১৫:১৭আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৫:১৭

বিএনপি ও জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কঘেঁষা মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১৫ নম্বর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ওই প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান নিশ্চিত করেছেন।

বিদ্যালয়টি বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন খানের গ্রামের বাড়ির পাশে অবস্থিত।

প্রধান শিক্ষক মৌসুমী খান বলেন, ‘বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী পাশের রুমে ঘুমিয়েছিল। এ সময় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। অগ্নিকাণ্ডে স্কুলের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে। এ ছাড়া বিদ্যালয়ে কালো ধোঁয়ায় দেয়াল বিবর্ণ হয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।’ এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে বলে জানিয়েছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী