আনন্দ র‍্যালিতে নেতারা বললেন, ‘নির্বাচনে আ.লীগের বিজয় নিশ্চিত’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৩, ১৬:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৬:২৮

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালিতে হাজারো নেতাকর্মী অংশ নেয়।

র‌্যালি শেষে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ‘সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট। সিইসি যে তফসিল ঘোষণা দিয়েছেন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল বের করেছি। হাজার হাজার নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ আজকে রাজপথে নেমেছে ও আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। এই উপস্থিত জনতা প্রমাণ করে তফসিল ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছে। জনগণ আজকে জাতীয় নির্বাচনের ভোট নিয়ে ভাবছে। সেজন্য আমরা সবাই নেত্রীকে ধন্যবাদ জানাই। দেশ আজকে উন্নয়নের ট্র্যাকে উঠেছে। সর্বস্তরে উন্নয়ন হয়েছে।’

বিএনপির জ্বালাও-পোড়াও সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দুই একটি চোরাগোপ্তা হামলা করে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। আমাদের সোনারগাঁয়ে ভাঙচুর-নাশকতার কোনও সুযোগ নেই। জনগণ এখন অনেক সচেতন। কারা আগুনসন্ত্রাস করে দেশ ধ্বংসের চেষ্টা করছে তা তারা বুঝে গেছে। সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ আওয়ামী লীগের সহসভাপতি আলী আকবর মেম্বার, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক উল্লাহ, সদস্য তাজুল ইসলাম, এম এ হালিম, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, সিরাজুল ইসলাম মোল্লা, সাহাবুদ্দিন প্রধান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, আওয়ামী লীগ নেতা জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লাসহ অঙ্গসংগঠনের হাজারোও নেতাকর্মী।

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম