টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফজল মিয়া (৬০) নামে এক কৃষকের
মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে বাসাইল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। বাসাইল থানার ওসি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, নিহত ফজল মিয়া মাথায় সারের বস্তা নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুৎ লাইনের সঙ্গে তার বস্তাটি আটকে যায়। এ সময় তিনি সেটি হাত দিয়ে ছাড়াতে চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/জেবি/এনএস/এমএনএইচ/








