৭ জানুয়ারি নির্বাচন, একদিন এদিক-ওদিক হবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ১৯:১৯আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯:১৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে চাই, নির্বাচন সঠিক সময়ে (৭ জানুয়ারি) হবে। একদিন এদিক-ওদিক হবে না। আর সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে দুই শতাধিক আসন নিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন এবং প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।’

বুধবার (২২ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল এলাকায় শান্তি সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের খুব শখ ছিল ওদের সঙ্গে খেলবো। কিন্তু খেলার মাঠে কেউ নাই। রাতের বেলায় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, ওদেরকে আমরা মানুষ মনে করি না। তারা ইবলিস শয়তানের বংশধর। আমি তাদের বিচার দাবি করছি।’

বিএনপি ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল ফতুল্লায় রেললাইনে পাত বসানো হয়েছে যাতে ট্রেন পড়ে যায়। অনেক জায়গায় এরকম করা হচ্ছে। রেলের বগিতে আগুন দেওয়া হচ্ছে। এইটা করে কী লাভ হচ্ছে। মানুষের মৃত্যুর মিছিল দিয়ে তাদের কী লাভ হবে আমি জানি না। লন্ডন থেকে বসে ওই খুনি তারেক রহমান নির্দেশ দিচ্ছে এবং তারা এই কাজ করছে। তারা এমন একটা ভাব দেখালো কালকে ক্ষমতায় চলে আসবে। আমি আগেও বলেছিলাম ক্ষমতার ৫২ হাজার কিলোমিটারের মধ্যে তারা নাই। আর এখন বলছি ওরা ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যেও নাই।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে এই নির্বাচনের সুযোগে একটা মহল পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করেছে। তাদের উদ্দেশে বলতে চাই, বাঘে ধরলে ছাড়ে শেখ হাসিনা কিন্তু ছাড়ে না। ৭ তারিখের পর থেকে আপনারা দিন গণনা শুরু করেন। জাতির পিতার কন্যা সবকিছু মেনে নেবেন, কিন্তু যারা জনগণের পেটে লাথি দেয় জনগণকে কষ্ট দেয় তাদের প্রশ্নে আপস করবেন না। এমনকি সেটা যদি আমি শামীম ওসমানও হয়ে থাকি তিনি আমার বুকে পাড়া দেবেন, সেটা আমি বিশ্বাস রাখি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী