‘রিঅ্যাডজাস্ট’ করে নির্বাচন পেছানো গেলে তাতেও আমরা রাজি: ইসি আলমগীর

মাদারীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ১৬:৪০আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৪২

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘যারা আসেননি তাদের আহ্বান করেছি এবং আহ্বান অব্যাহত রয়েছে। নির্বাচনে আসেন। যদি এমনও হয় যে সংবিধান অনুযায়ী যে সময়সীমা রয়েছে সেটাকে রিঅ্যাডজাস্ট করে নির্বাচন পেছানো সম্ভব। সেটাতেও আমরা রাজি আছি।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে সম্ভবত সেনাবাহিনী থাকবে। আমরা এজন্যই সম্ভবত বলছি যে এখনও এই বিষয়ে ফাইনাল ডিসিশন হয়নি। তবে অন্যান্য জাতীয় নির্বাচনে আমরা যে সিদ্ধান্ত নিয়ে থাকি, এজন্য বলছি সম্ভবত সেনাবাহিনী থাকবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘বহির্বিশ্বের উন্নয়নশীল দেশগুলো পর্যবেক্ষক পাঠাবে না, এটা তো কখনও বলেনি। আমরা তো তাদের কাছ থেকে অনেক তালিকা পেয়েছি।’

বহির্বিশ্বের কোনও চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, সেটা তাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আরেকজন চাপিয়ে দিতে পারে না। বাস্তব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না। নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহ্বান করা হচ্ছে। এখনও বলা হচ্ছে। শুধু বিএনপিকে একাই নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহ্বান করেছে কমিশন। যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন রাজি আছে।’

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিজিবি’র মেজর আবরার, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহতাসিম রসুলসহ ৫টি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম