প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাচ্ছি না, নির্বাচন কমিশনের অধীনে যাচ্ছি: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ২১:৩৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২১:৩৭

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাইনি, যাচ্ছি না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এটা সত্য শুদ্ধ কথা। বিএনপি এখন দেশের কথা ভাবছে না। তারা আন্তর্জাতিক ক্ষমতা দ্বারা সরকারে যেতে চেষ্টা করছে।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘ভোটাররা ভোটকেন্দ্রে না এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা পেতে প্রচুর পরিমাণে ভোটার উপস্থিতি লাগবে। কোন দল এলো আর কোন দল এলো না—এটা আমার কাছে বড় কথা না। বড় কথা হচ্ছে, সরকারের প্রভাবমুক্ত স্বতঃস্ফূর্ত নির্বাচন হলো কিনা। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ইচ্ছেমতো প্রার্থীকে ভোট দিতে পারলো কিনা। এটাই হচ্ছে আমার কাছে বড় কথা।’

তিনি বলেন, ‘দেশের আজকে অস্থিতিশীল অবস্থা। এখান থেকে পরিত্রাণ পাওয়া দরকার।’ এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগ থেকে বিজয় লাভ করেন। গত নির্বাচনে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী এ আসন থেকে অংশ নেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম