মেজর আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:২৩

ঋণের তথ্য গোপন করায় কিশোরগঞ্জ-২ আসনে সাবেক বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। আসনগুলো হলো কিশোরগঞ্জ-১, ২ ও ৩। বাকি তিনটি আসনে যাচাই-বাছাই আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে।

রবিবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় এই তিন আসনের প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ে তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ সাদী ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মো. আবুল কাসেম। এক ভাগ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে গরমিল ও ভুয়া স্বাক্ষর থাকায় প্রথম দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। দলের মনোনয়নপ্রাপ্তির কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন সৈয়দা জাকিয়া নূর লিপি (আওয়ামী লীগ), সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), মো. আব্দুল হাই (জাতীয় পার্টি), ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (গণতন্ত্রী পার্টি), মো. আনোয়ারুল কিবরিয়া (এনপিপি), মো. আব্দুল আওয়াল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মো. আশরাফ উদ্দিন (ইসলামী ঐক‌্যজোট), মো. নাসির উদ্দিন (জাকের পার্টি) ও মোবারক হোসেন (বাংলাদেশ কংগ্রেস)।

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ সংক্রান্ত তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল হয়। মামলার তথ্য গোপন করায় গণতন্ত্রী পার্টির প্রার্থী মো. আশরাফ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রস্তাবকারী ও সমর্থনকারী সংশ্লিষ্ট আসনের না হওয়ায় তৃণমূল বিএনপির প্রার্থী আহসানউল্লাহর মনোনয়নপত্র বাতিল হয়।

এ আসনে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগ প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), আলেয়া (এনপিপি), মো. বিল্লাল হোসেন (বিএনএফ) ও মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট)।

কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তার নামে দায়ের হওয়া একটি মামলার তথ্য না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তা ছাড়া স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার গোলাম কবির, শামীম আহমেদ ও মো. রুবেল মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের সবার ১ ভাগ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে গরমিল ও ভুয়া স্বাক্ষর ছিল।

এখানে যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, মো. মাহফুজুল হক (স্বতন্ত্র), মো. নাসিমুল হক (স্বতন্ত্র), মো. আমিনুল ইসলাম (এনপিপি), দিলোয়ার হোসেন ভূঁইয়া (গণতন্ত্রী পার্টি) ও ওমর ফারুক (ইসলামী ঐক‌্যজোট)।

মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করবেন। মনোনয়ন বাতিল হওয়া বেশিরভাগ প্রার্থী আপিলে যাবেন বলে জানিয়েছেন।

রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘জেলার ছয়টি আসনে মোট ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ইচ্ছে করলে ইসি সচিবের কাছে আপিল করতে পারবেন।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম