ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মাঝনদীতে তিনটি ফেরি আটকা পড়ে।

শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়েছে।

তিনি আরও বলেন, ‘রাতে কুয়াশায় সামনে কিছু দেখা যায়নি বলে মাঝনদীতে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে তা ছেড়ে আসবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান