ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের

মাদারীপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮

মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নীরব আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সাজ্জাদ হোসেন আশিক (২৩) নামে আরেকজন গুরুতর আহত হন। রবিবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীরব রাজৈর উপজেলার শানেরপাড় এলাকার নুর আলম মোল্লার ছেলে। আহত আশিক শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তারা মামা বাড়ি শিবচরের শিরুয়াইল এলাকায় আসেন। সেখান থেকে মোটরসাইকেলে নিয়ে শিবচর বাজারের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা থেকে রাস্তায় প্রচণ্ড কুয়াশার কারণে তাদের গাড়ি চালাতে সমস্যা হলেও তারা শিবচরের দিকেই রওনা হন। পথিমধ্যে শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামে কাজির মোড় নামক এলাকায়  পৌঁছালে সেখানে রাস্তায় নির্মাণাধীন ব্রিজের গর্তের মধ্যে পড়ে যান। 

এ সময় নীরব ও আশিক গুরুতর আহত  হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন। আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামা টিপু মিয়া বলেন, রাতে আমার বাড়ি থেকে খেয়ে ওরা শিবচরের দিকে রওনা হয়। পথিমধ্যে রাস্তায় ব্রিজ নির্মাণ করা হলেও সেখানে নিরাপত্তার জন্য কোনও বাঁশ বা কাঠের বেড়া না থাকায় আজ এই দুর্ঘটনা ঘটেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুল হক বলেন, রাতে দুইজন লোককে হাসপাতালে আনা হয়। এ সময় আমরা  পরীক্ষা-নিরীক্ষা করে একজনকে মৃত অবস্থায় পাই এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক