২৬ ঘণ্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল

গাজীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া (চিলাই ব্রিজ) এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষে ২৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৩৮ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। ইতোমধ্যে বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করেছে।

প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। শ্রীপুরের বনখড়িয়া চিলাই নদীর ব্রিজের কাছে আসামাত্রই ভোর সাড়ে ৪টায় ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে রেললাইন কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের মুরগি ব্যবসায়ী আসলাম হোসেন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম