ঢাকা-ময়মনসিংহ রেলপথে নিরাপত্তাব্যবস্থা জোরদার

গাজীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫১

বড় ধরনের নাশকতার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথের নির্জন স্থানগুলোতে বিশেষ নিরাপত্তাসহ নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘রেলওয়ে পুলিশের পাশাপাশি আনসার নিয়োগ দেওয়া হয়েছে। চলন্ত ট্রেনে একজন অফিসারসহ পাঁচ জন করে পুলিশ কাজ করছে। রাতের বেলায় টর্চ লাইটসহ নিরাপত্তাকর্মী কিলোমিটার হিসেবে নিয়োগ করা হয়েছে। সঙ্গে বিশেষ টহলের ব্যবস্থাও আছে। বৃহস্পতিবার রাত থেকেই এ নিরাপত্তাব্যবস্থা শুরু হয়েছে।’

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম বলেন, ‘টঙ্গী-জয়দেবপুরে ৭ বেঙ্গল থানার ১২টি রেলস্টেশন রয়েছে। প্রতিটি স্টেশনে ৪ জন করে ৪৮ জন আনসার অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।’

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, ‘আমার অধীন ৫টি রেলওয়ে গেট আছে। প্রতিটি গেটে ৪ জন করে আনসার আছে।’

প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া (চিলাই ব্রিজ) এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আসলাম (৩৫) নিহত হয় এবং ১০ জন আহত হয়।

এর আগে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা অক্সি-অ্যাসিটিলিনের ব্যবহার করে গ্যাস কাটার দিয়ে রেললাইন কেটে রাখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের একটি অংশ কেটে রেখেছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম