সেলিম প্রধান বললেন, ‘আই অ্যাম ব্যাক, প্রতি ইউনিয়নে আমার অফিস হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ২১:৫৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:৫৪

অনলাইন ক্যাসিনোর মূলহোতা হিসেবে পরিচিত সেলিম প্রধান বলেছেন, ‘বর্তমান সরকার আমার বিপক্ষে নয়, তবে একটি বাহিনীর প্রধান আর তার দুই ভাই শীর্ষ সন্ত্রাসীর মনমতো কাজ হয়নি বলে আমাকে ক্যাসিনোর মূলহোতা বানিয়েছে। আমাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছে। এখনও সতর্ক করছি, মাস্তানি বাদ দিয়ে দেন, আই অ্যাম ব্যাক।’

শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা সাওঘাট এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি শেষে এসব কথা বলেন তিনি।

সেলিম প্রধান বলেন, ‘আমার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র সম্পর্কে বিশ্ববাসী জানে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কেউ বলতে পারবে না আমার এক টাকা অবৈধ আছে। আমার জীবনে কোনও অবৈধ আয় নেই। কিন্তু আমি যে এলাকায় বড় হয়েছি; ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসীরা ক্ষমতার অপব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা আমাকে হিংসা করে। রূপগঞ্জ আমার সন্তানের মতো। রূপগঞ্জকে মডেল হিসেবে তৈরি করবো। প্রতিটি ইউনিয়নে আমার একটা করে অফিস হবে। দুটি পৌরসভায় আমার অফিস হবে। রূপগঞ্জের সব জায়গায় আমাদের লোক থাকবে। ওয়ান ফ্যামিলি নামে আমাদের একটা ফেসবুক পেজ থাকবে। রূপগঞ্জের সবাই একটা পরিবার। এখানে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে আপনারা ভিডিও করে সেই পেজে আপ করবেন। এখানে মাদক ব্যবসা চলবে না, কোনও সন্ত্রাসী থাকবে না। দুর্নীতিমুক্ত ও বিদেশি সন্ত্রাসীদের মাস্তানি বন্ধ করাসহ শিক্ষিত রূপগঞ্জ বানিয়ে ছাড়বো। বিজয় দিবসে এটাই আমার ওয়াদা।’

আমার রাজনীতি করার ইচ্ছে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যেন ভালোভাবে রাজনীতি করে সেটা আমি চাই। আমি নির্বাচন করবো না। তবে এলাকায় মাস্তানি হতে দেবো না। রূপগঞ্জের মানুষকে আর ধোঁকা দিয়েন না। এখানের জনগণ অনেক বেশি, আপনারা সন্ত্রাসীরা অল্প সংখ্যক। বিদেশিদের এখানে রংবাজি চলবে না। বিদেশিদের বলছি, মাস্তানি কইরেন না। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসীমুক্ত রূপগঞ্জ চাই।’

প্রসঙ্গত, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করা হয়। পরে তার রাজধানীর গুলশানের বাসা, বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা করে দুদক। তদন্ত শেষে ২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। ২০২৩ সালের ৩০ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় সেলিম প্রধানকে আট বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেন ঢাকার বিশেষ আদালত। সম্প্রতি জামিন নিয়ে কারাগার থেকে বের হন তিনি।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম