প্রতীক পেয়ে মিছিল বের করার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪

মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন ছয় জন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- চরচাষী গ্রামের মহিউদ্দিন মোল্লা, মোশাররফ হোসেন, নিজা মিয়া, মোকলেছ মিয়া, হেলাল উদ্দিন সরকার ও মুক্তার হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ঘটনায় আহত গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মহিউদ্দিন মোল্লা জানান, বিকাল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হাজী ফয়সাল বিপ্লবের প্রতীক পাওয়াকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ নৌকার সমর্থক গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের হামলা চালায়। তখন নৌকার প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী অফিসে ভাঙচুর করে।

এ বিষয়ে গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছু জানিই না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

গজারিয়া থানার ওসি রাজিব খাঁন বলেন, অফিস ভাঙচুর হয়েছে। কয়েকজন সামান্য আহতের খবরও পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম