ঘন কুয়াশায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫০

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের  দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে কয়েকশ যানবাহন, দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ছয় ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ নৌপথে ছোট-বড় ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়েছে। তবে পর্যাপ্ত ফেরি থাকায় কিছুক্ষণের মধ্যে ঘাটে চাপ কমে যাবে।

/এফআর/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি