শ্রীপুরে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে আগুন

গাজীপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:২৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:২৬

গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর (বেড়াবাড়ি) বাজারে ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ি (পূর্বপাড়া) ৫ নম্বর ওয়ার্ডের নৌকার প্রার্থীর কেন্দ্র আহ্বায়ক মানিক সরকার বলেন, রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় দোকানদার প্লাস্টিক পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে ওঠে। সাটার খুলে দেখে নির্বাচনি ক্যাম্পে আগুন জ্বলছে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায়। আগুনে পাঁচটি চেয়ার ও দুটি টেবিল পুড়ে যায়।

শ্রীপুরে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে আগুন

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থীর সমন্বয়ক নাসির উদ্দিন জর্জ দাবি করেন, ট্রাক মার্কার কর্মী ও সমর্থকেরা নৌকার নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে বুধবার সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রীপুর থানা পুলিশকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের