মাথায় কাফন বেঁধে নির্বাচনি প্রচারে নামলেন স্বতন্ত্র প্রার্থী ঠান্ডু

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ২২:৩৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:৩৪

টাঙ্গাইলের গোপালপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ঝাওয়াইল বাজারে কাফনের কাপড় মাথায় বেঁধে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি প্রচারণা করেন তিনি। ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু গোপালপুর উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

প্রচারণার সময় ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম তালুকদার, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার, যুবলীগের সভাপতি ফিরোজ সরকার, কৃষক লীগের সভাপতি হবিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, নির্বাচনের মাঠে নেতাকর্মী ও সমর্থকরা কাজ করতে পারছে না। নৌকার প্রার্থী ছোট মনিরের সমর্থক ও কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলছে, ভয়-ভীতি দেখাচ্ছে ও অফিস ভেঙে ফেলছে। এ ছাড়া প্রচারণার সময় কাজে বিভিন্ন সময়ে আক্রমণ করা হচ্ছে। এই আসনে ভোট রক্ষা করতে কাফনের কাপড় মাথায় বেঁধে নির্বাচনি প্রচারণায় নেমেছি। এতে আমার মৃত্যু হয় হবে, কাফনের কাপড় মাথায় নিয়েই আমরা প্রচারণা শুরু করলাম।

তিনি আরও বলেন, বিভিন্ন বাধা বিপত্তির শিকার হয়ে জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিংসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দিয়ে যাচ্ছি। প্রচারণার মাধ্যমে এই আসনে শান্তি রক্ষার লক্ষ্যে সব ভোটারের কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাই। শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগে পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনারসহ অনুরোধ রইল।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম