সাভারে সড়কে প্রাণ গেলো দীপ্ত টিভির সাংবাদিকের

সাভার প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৩, ১২:১৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:১৯

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকচাপায় দীপ্ত টিভিতে কর্মরত সাংবাদিক নিহত হয়েছেন। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান রতন (৫০) ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি। 

নিহতের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি বলেন, কামরুজ্জামান আমাদের হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, কামরুজ্জামান ভাইয়ের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। সড়কে বেপরোয়া পরিবহনের কারণে আজ প্রিয় সহকর্মীকে হারালাম।

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি কামরুজ্জামান নামে ওই সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম