চাঁদাবাজির প্রতিবাদ করায় দুই যুবককে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ২০:০৮আপডেট : ০২ মার্চ ২০১৬, ২০:১০

চাঁদাবাজির প্রতিবাদ করায় দুই যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় আরিফ খন্দকার (৩২) ও খোকন খন্দকার (৩৩) নামে দুই যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আরিফ নরসিংদী পৌর এলাকার ভাগদী মহল্লার আব্দুল মতিন খন্দকারের ছেলে ও খোকন মোরশেদ খন্দকারের ছেলে। বুধবার সন্ধ্যায় ভাগদী এলাকার একটি মাঠ থেকে তাদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, নিহত খোকন খন্দকারের বোন জামাই ব্যবসায়ী রফিকুল ইসলাম ভাগদী মহল্লায় একটি নতুন বাড়ি নির্মাণ করছিলেন। কয়েকদিন যাবৎ কয়েকজন সন্ত্রাসী নির্মাণাধীন বাড়ির মালিক রফিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। আজও সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে বাড়ির মালিক রফিকুল ইসলাম তার শ্যালক খোকন খন্দকারকে খবর দেয়। খবর পেয়ে খোকন খন্দকার ও আরিফ খন্দকার ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পেটে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামসুর রহমান বলেন, ‘নিহত দুজনই পেটে গুলিবিদ্ধ হয়েছেন। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে তাদের। হাসপাতালে তাদের মৃত অবস্থায় আনা হয়েছে।’
নরসিংদী জেলা হাসপাতালে নিহত খোকনের বড় ভাই সেলিম খন্দকার বলেন, ‘চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করেছে। তাদের (সন্ত্রাসী) নাম বলতে পারবো না। পুলিশ মামলার প্রক্রিয়া করছে। তাদের সঙ্গে কথা বলেন।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনজুর মোরশেদ বলেন, ‘নিহতদের পরিবারের লোকজনের ভাষ্য অনুযায়ী চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তারপর বলা যাবে আসল ঘটনা কী। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী জেলা হাসপাতাল থেকে সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক