আমার জন্য বিএনপির নেতাকর্মী ধরপাকড় বন্ধ আছে, বাড়িতে ঘুমাতে পারছে: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৫:৫৬ আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৫:৫৬

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আজকে রূপগঞ্জে যে বিএনপির নেতাকর্মী ধরপাকড় বন্ধ আছে এটা আমার জন্য হয়েছে। এটা আমার দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মাধ্যমকে বলেছি। এখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে। আর আমি নির্বাচনে জয়লাভ করলে আওয়ামী লীগও নিরাপদে থাকবে।’

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনিবাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ওই সময়ে আওয়ামী লীগকে কেউ টুকরো টুকরো করবে না, বিএনপিকে কেউ দ্বিখণ্ডিত করবে না। এ কারণে বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে হাঁটতেছে, আমার পক্ষে নির্বাচনে কাজ করছে। নেতাকর্মীদের সঙ্গে আমার সম্পর্ক এমন হয়েছে যে, পানি কাটলে দুই টুকরো হবে কিন্তু আমরা দুই টুকরো হবো না। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের দাবি।’

বিএনপি ও ও তৃণমূল বিএনপির মধ্যে মধ্যে কোনও পার্থক্য নেই জানিয়ে তৈমুর আলম বলেন, ‘বিএনপি ও তৃণমূল বিএনপির মধ্যে কোনও পার্থক্য নেই। তবে এক্ষেত্রে এতটুকু পার্থক্য রয়েছে, তৃণমূল বিএনপিতে ওপর থেকে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। আর তৃণমূল থেকে যে সিদ্ধান্ত হবে সেটা কেন্দ্রে বাস্তবায়ন করা হবে। আর বহিষ্কার সেটা তো সৌভাগ্যের বিষয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাদের নিয়ে বিএনপি করলো বি চৌধুরী, নাজমুল হুদা, কর্নেল অলিসহ আরও অনেকে দিনে দিনে বহিষ্কার হয়েছে। বহিষ্কার, জেল ও সাজা অনেক সময় সৌভাগ্যের বিষয়। আজকে আমাকে বহিষ্কার করায় ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে তৃণমূল বিএনপি।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়তা প্রদান করেছেন, এখানে সুষ্ঠু ভোট হবে। আর আমি যেহেতু একটা দলের মহাসচিব সেহেতু মিডিয়া ও আন্তর্জাতিক মিডিয়ার নজর এখানে থাকবে। তাই আমার দৃঢ় বিশ্বাস, রূপগঞ্জে সুষ্ঠু নির্বাচন হবে। যদি রূপগঞ্জের নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে এর ফল ভালো হবে না।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘টাকা বিতরণের ভিডিও আমি গণমাধ্যমকে দিয়েছি। নির্বাচন কমিশনকে জানিয়েছি কোনও অ্যাকশন নেয়নি। এভাবে দিন দিন নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা নষ্ট হয়ে যাবে। নির্বাচন কমিশনকে শক্ত অবস্থানে থাকতে হবে। ২০১৪ ও ২০১৮ সালে কারা কেন্দ্র দখল করেছে সে বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা কোনও অ্যাকশন নেয়নি। এই অবস্থা যত চলতে থাকবে, দিন যত ঘনিয়ে আসবে, মানুষের বুকের সাহস তত পিছিয়ে যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
আমি কাঁদছি, বাঁচবো কিনা জানি না, মালিককে হোটেলে রেখে কোটি টাকা নিয়ে উধাও চালক
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির