সরকার নির্ধারিত বেতন না পেয়ে সড়কে নামলেন আড়াই হাজার শ্রমিক

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ১২:০১আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৪:৫৫

মানিকগঞ্জের রাইজিং স্পিনিং মিলের প্রায় আড়াই হাজার শ্রমিক সরকার নির্ধারিত বেতন কাঠামোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৯টা থেকে ওই টেক্সটাইল মিলের কর্মীরা এই অবরোধ শুরু করেন।

এ ঘটনায় মহাসড়কের উভয় দিকে এক কিলোমিটার করে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। পরে সকাল পৌনে ১০টায় সাটুরিয়া থানা পুলিশ ও গোলড়া হাইওয়ে থানা পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সরিয়ে দিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া অংশের নয়াডিঙ্গি এলাকায় রাইজিং টেক্সটাইল মিলের কর্মীরা সরকার নির্ধারিত বেতন বেতনের দাবি করে প্রথমে তারা মিলের অভ্যন্তরে বিক্ষোভ করেন। পরে মিলের সামনে ঢাকা-আরিচা সড়কে জড়ো হয়ে অবস্থান শুরু করেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের উভর পাশে যানজটের সৃষ্টি হয়।

নাম প্রকাশ না কারার শর্তে কয়েকজন শ্রমিক জানান, তারা কর্তৃপক্ষের কাছে সরকার নির্ধারিত বেতন দাবি করেন। কিন্তু মিল কর্তৃপক্ষ তাদের জানান, সরকার যে বেতন কাঠামো দিয়েছেন সেটি কেবল গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রযোজ্য। টেক্সটাইল মিলের শ্রমিকরা এর আওতায় পড়ে না।

এ জন্য বর্ধিত বেতন তারা দিতে অপারগতা প্রকাশ করায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন।

পরে গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দু বসু জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের মধ্যে আলোচনা করানোর শর্তে মহাসড়ক থেকে তারা অবরোধ তুলে নেন। এখন
সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম