রূপগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ২১:৫৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২১:৫৮

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‌‘রূপগঞ্জে ভূমিদস্যুরা যাতে কোনও ভূমি নিতে না পারে, সে কারণে আজকে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা জানে নৌকা জয়ী হলে তাদের ভূমির অধিকার ঠিক থাকবে। এজন্য আবারও নৌকায় ভোট দেবে এখানকার মানুষ। আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।’

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠ এলাকায় গণসংযোগকলে তিনি এসব কথা বলেন। এ সময় গণসংযোগে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। 

আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বার্তা দেবেন উল্লেখ করে পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে আসছেন। তিনি জনগণকে উন্নয়নের বার্তা দেবেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে কী কী করণীয়, তা বলবেন। নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।’ 

নেতাকর্মীদের সাড়া ও ভালোবাসায় আমি মুগ্ধ উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রতি ইউনিয়নে নৌকার পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। এখন নৌকার মাঠ হাজার গুণে ভালো। নির্বাচনি পরিবেশ খুব সুন্দর। নির্বাচন কমিশন খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করছে সব। নির্বাচন কমিশনের পদক্ষেপে আমরা সন্তুষ্ট।’ 

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে টানা তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন গোলাম দস্তগীর গাজী। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী।

 

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান