ভোটের প্রচারে অংশ নেওয়ায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ০১:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৩১

টাঙ্গাইলে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন টাঙ্গাইল জেলা ওলামা দলের আহ্বায়ক ও মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম মামুন সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম লাভু, আবুল হোসেন আবু, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাদমান আনোয়ার রবিন ও নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন খান রাজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকাসহ বিভিন্ন প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারে অংশ নেন বিএনপির এই ছয় নেতা। তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

/এএম/এসএসএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম