মাদারীপুরে নৌকার প্রার্থীর নির্বাচন সমন্বয়কের বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ০২:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:০২

মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদারের স্ত্রী শারমিন জাহান।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার পুরানবাজার জোড়া ব্রিজ এলাকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদারের বাড়িতে হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন লোকমান সরদারের স্ত্রী শারমিন জাহান (৫২), লোকমানের চাচা জামাল সরদার (৬০), ভাই জামাল সরদারের স্ত্রী খাদিজা বেগম (৪৫), কর্মী জামাল তালুকদার (৪৮) ও রোকসোনা আক্তার (৪০)।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ প্রার্থীর একটি সভায় যোগ দিতে সকালে বাড়ি থেকে বের হন লোকমান সরদার। বাড়ি ফাঁকা পেয়ে এর কিছুক্ষ্ণ পরে ঘরে প্রবেশ করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এমদাদুল সরদারসহ বেশ কয়েকজন। এ সময় লোকমানের স্ত্রী শারমিন জাহানসহ পরিবারের লোকজন বাধা দিলে তাদের মারধর করার অভিযোগ ওঠে। ঘরের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান হামলাকারী। হামলায় আহত হন পাঁচ জন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে লোকমান সরদারের স্ত্রী শারমিন অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের নির্দেশে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলার নেতৃত্ব দেন এমদাদুল সরদার, তাহেল সরদার, জহির সরদার। তাদের সঙ্গে আরও অনেকে ছিলেন। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

অভিযোগের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা মিঠু বলেন, ‘হামলার ঘটনা সত্য নয়। ওই হামলায় আমাদের কর্মী-সমর্থক ছিলেন না। তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তেমন কোনও ক্ষয়ক্ষতি বা আহত হয়নি কেউ। তবে, হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসন কালকিনি ও ডাসার উপজেলা এবং সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য। তার শক্ত প্রতিদ্বন্দ্বী তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই দুই প্রার্থী ছাড়া আরও চারটি দলের প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ওই চার প্রার্থীর নির্বাচনি কোনও প্রচার চোখে পড়েনি।

/এএম/এসএসএস/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের